বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বন্ধ হোক সড়কে মৃত্যুর মিছিল

Author

ইবনুল হাসান , আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৪০ বার

আমাদের দৈনন্দিন জীবনে একটি বড় আতঙ্কের নাম সড়ক দুর্ঘটনা। মানুষ তার কর্মব্যস্ত জীবনে যাতায়াতের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকে। কিন্তু এই যানবাহন আমাদের মহামূল্যবান জীবন ছিনিয়ে নিচ্ছে। প্রতিদিন খবরের কাগজ এবং টেলিভিশনের পর্দায় সড়ক দুর্ঘটনার খবর শোনা যায়। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, গত বছর প্রায় নয় হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। চালকদের বেপরোয়া গতি এবং পথচারীদের অসতর্কতা এই জন্য দায়ী। দুর্ঘটনায় পড়ে মানুষ শুধু প্রাণ হারাচ্ছে না অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনায় কবলিত পরিবার গুলো আর্থিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।
সড়ক দুর্ঘটনা রোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের এগিয়ে আসা উচিত। প্রশাসনের উচিত দুর্ঘটনার মূল কারণ এবং দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। এছাড়া গাড়ি চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে অবগত করা।
ইবনুল হাসান
লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!