শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

গ্রামে ডাস্টবিন স্থাপন করুন

Author

মো আমিনুর রহমান , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ পাঠ: ৩ বার

  1. শিরোনাম: গ্রামে ডাস্টবিন স্থাপন জরুরি

    গ্রামবাংলার প্রকৃতি ও পরিবেশ মানুষকে মুগ্ধ করে। প্রকৃতির নির্মল সজীবতা নজর কাড়ে। কিন্তু দিন সেই গ্রামীণ পরিবেশ হারিয়ে যাচ্ছে পরিবেশ দূষণের কারণে। এর বড় কারণ আমাদের গ্রামগুলোতে নেই ডাস্টবিনের সুব্যবস্থা। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে রাস্তার ধারে, বাজারের পাশে কিংবা বিভিন্ন জনসমাগমস্থলে যত্রতত্র আবর্জনা ফেলছে।
    এর ফলে চারপাশের পরিবেশ ক্রমেই নোংরা হয়ে পড়ছে এবং দুর্গন্ধে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে পলিথিন, প্লাস্টিক ও খাদ্যবর্জ্য দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মাছি-মশার উপদ্রব বাড়ছে, যা বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করছে। বর্ষাকালে এসব আবর্জনা ড্রেন বা খালে জমে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে অনেক জায়গায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়।
    এই সমস্যার অন্যতম কারণ হলো প্রয়োজনীয় ডাস্টবিনের অভাব এবং বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা না থাকা। তাই প্রতিটি বাজার, রাস্তার মোড় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা অত্যন্ত জরুরি।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সদস্য:, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।।
এই লেখাটি ১৬ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!