শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেয়া দরকার

Author

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৩ মে ২০২৬ পাঠ: ২৭ বার

বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেয়া দরকার 
তানভীর আহমদ রাহী

বাংলাদেশে প্রতি বছর বর্ষাকালে অতিবৃষ্টি ও উজানের ঢলের ফলে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট, চট্টগ্রাম ও মধ্যাঞ্চল বন্যার কবলে পড়ে। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং তা গ্রাম ও শহর এলাকায় প্রবেশ করে। ফলে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও কৃষিজমি পানিতে তলিয়ে যায়। এতে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। বন্যার কারণে বহু মানুষ নিরাপদ আশ্রয় হারায় এবং অনিরাপদ পরিবেশে দিন কাটাতে বাধ্য হয়। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। অধিকাংশ সময়ই দেখা যায়, বন্যার পানি দ্রুত নেমে না যাওয়ায় মানুষ দীর্ঘ সময় জলাবদ্ধতায় ভোগে। সেই সঙ্গে পানিবাহিত রোগ যেমন: ডায়রিয়া, চর্মরোগ ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। ফলে স্বাস্থ্যঝুঁকিও বাড়ে বহুগুণ।

এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন আগাম সচেতনতা ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি। বর্ষা শুরুর আগেই নদী ও খালগুলো ড্রেজিং করা, বাঁধ  রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং শহরাঞ্চলে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি ভবনকে বন্যাকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা যেতে পারে। এছাড়া জনসচেতনতা বাড়ানো, স্থানীয় প্রশাসনের পূর্বাভাস ও সতর্কবার্তা প্রচারের কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর পূর্বাভাস এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম গড়ে তোলা গেলে বন্যা মোকাবেলায় দেশের সক্ষমতা বহুগুণে বাড়বে।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!