শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ক্যাম্পাস / নিবন্ধ

মায়ের অধিকার রক্ষায় চাই সংবেদনশীল কর্মপরিবেশ জ

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১৫ মে ২০২৬ পাঠ: ২৯ বার

মায়ের অধিকার রক্ষায় চাই সংবেদনশীল
কর্মপরিবেশ
“মা” ছোট্ট একটি শব্দ হলেও এর গভীরতা ও
মহিমা বিশাল। একজন মা গর্ভধারণ, সন্তান
লালন-পালন ও সংসার সামলানোর পাশাপাশি
পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অথচ, কর্মক্ষেত্রে এখনো মায়েদের নানান হয়রানি,
অবমূল্যায়ন এবং নানা বৈষম্যের শিকার
হতে হয়। অধিকারের বাস্তবায়ন ও মর্যাদাপূর্ণ
কর্মপরিবেশ সৃষ্টি করতে হলে সমাজ ও সুযোগ-সুবিধা
থেকে তাদের প্রাপ্যই নিশ্চিত করতে হবে। একটি
সংবেদনশীল সমাজ গড়তে কর্মক্ষেত্রে মায়ের সমান
অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা
অত্যন্ত জরুরি। এর জন্য সর্বপ্রথম নারীর
নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও
প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যাবশ্যক। সন্তান
জন্মের পর অনেক মাকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে
হয়; তাই পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি ও কর্মক্ষেত্রে
মানসম্মত ‘ডে কেয়ার’ সুবিধা থাকা অপরিহার্য। এ
ছাড়া প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও ক্ষুদ্র ব্যবসায় দক্ষতা
উন্নয়নের সুযোগ বাড়াতে হবে, যাতে মায়েরা ঘরে
বসে আয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। মায়ের
অধিকার রক্ষাই হোক আমাদের অঙ্গীকার।
-ফারনাজ মুক্তা, শিক্ষার্থী, নরসিংদী সরকারি
মহিলা কলেজ, নরসিংদী।

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!