বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রমজানে ভেজাল পণ্য লাগামহীন দাম

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ পাঠ: ১১৩ বার

  1. রমজানে ভেজাল পণ্য, লাগামহীন দাম
  2. পবিত্র রমজান মাসকে বলা হয় সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। অথচ এই রমজান মাসকে ঘিরে বাজারে পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বাড়ে। পাশাপাশি ভেজাল পণ্যও বেড়ে যায়। মধ্যপ্রাচ্যে রমজান মাসে জিনিসের দাম কমানো নিয়ে একরকম প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু আমাদের দেশে পণ্যের দাম অন্যান্য সময়ের চেয়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা নিয়ে প্রতিযোগিতা দেখা যায়। রোজার মাসে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও ইফতারসামগ্রী বেচাকেনার ধুম পড়ে। ইফতারের নানারকম খোলামেলা দোকান ফুটপাতে বসে। যেখানে মাছি ভনভন করে, ধুলাবালিতে ঢেকে যায়। এরূপ অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
  3. ভেজাল ব্যবসা যেমন হারাম, খাদ্য হিসেবেও হারাম। রাসুল (সা.) বলেছেন, যদি কেউ ক্রেতার দৃষ্টি আকর্ষণ না করে ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করে, তাকে ফেরেশতারা সর্বদা অভিশাপ দিতে থাকবে। সংযমের এই মাসে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য সংগ্রহ করা। যেহেতু ভেজাল খাদ্যদ্রব্য মানবদেহের জন্য অনিষ্টকর, তাই সর্বাবস্থায় এসব সামগ্রী পরিহার করা অপরিহার্য।
  4. ফারজানা মুক্তা
  5. শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ
  6. https://epaper.ittefaq.com.bd/edition/2632/1st-edition/page/8

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ মার্চ ২০২৬ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!