শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা সংস্কার চাই

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ২২ মে ২০২৬ পাঠ: ১৯ বার


জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা সংস্কার চাই
নরসিংদী জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফেরাইযাকান্দি মেঘনা গ্যাসফিল্ড সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। বাঞ্ছারামপুর সদরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। রাস্তার পাশে ছোট খাল থাকায় যে কোনো সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারে। রাস্তাটির এমন ভঙ্গুর অবস্থার জন্য রিকশা, ভ্যান বা অটোরিকশার মতো যানবাহন চলাচলও বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে রাস্তাটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফারনাজ মুক্তা
শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ
তারিখ: ২২/০৫/২০২৬
লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!