শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ঈদ মোবারক “প্রিয় দেশপ্রেমিক”

Author

মো বাপ্পি হোসেন , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ মে ২০২৬ পাঠ: ১৪১ বার

 

ঈদ মোবারক “প্রিয় দেশ প্রেমিক”

মো: বাপ্পি হোসেন : মুসলমানদের প্রধানত উৎসব দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। প্রতিটি মানুষ ঈদ উপলক্ষে বাড়িতে পাড়ি জমায়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে থাকে বিশেষ বিশেষ আয়োজন।

কর্মবিরতিতে বাবা-মা, আত্মীয়-স্বজনদের সাথে একটু দেখা করতেই ঘন্টা পর ঘন্টা পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়িতে পৌঁছানো যেনো নাড়ির টানে বাড়ি ফেরা। নাড়ির টান অনুভব করলেও বাড়ি ফেরা হয় না লাখো দেশ প্রেমিকের।বাংলাদেশ সশস্ত্র বাহিনী- সেনাবাহিনী, নৌবাহিনী,বিমানবাহিনী; পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, আনসার, গ্রাম পুলিশ। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবিসহ সকল বাহিনী এবং দেশ ও জাতির জন্য অবিরাম পরিশ্রম করা অনেকেরই বাড়ি ফেরা হয় না।

দেশের অভ্যন্তরের থাকা সকলে বছরের একটি ঈদ পরিবারের সাথে কাটানোর সুযোগ পেলেও সুযোগ পায় না বিভিন্ন দেশে হাইকমিশনে কর্মরত এবং রেমিট্যান্স যোদ্ধারা। যাদের জন্য সচল থাকে বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক মেরুদণ্ড। মোবাইলের ছোট্ট স্কিনেই যাদের ঈদের পর ঈদ কেটে যায়। ভিডিও কল শেষে চোখের জল পরিবার ছাড়া ঈদের কষ্ট মুছে দেয়।

“তুমি জেগে থাকো তাই আমি ঘুমাতে পাড়ি
ওহে প্রিয় দেশপ্রেমিক “

ঈদের দিনে জাগ্রত সকল পেশার সৈনিকদের জানায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক ।

মো: বাপ্পি হোসেন
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৫৬০০৫০৫৬৯

লেখক: প্রচার সম্পাদক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!