বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আমিও ফিরব নীড়ে

Author

মিম বিনতে ইব্রাহিম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ পাঠ: ৪৮ বার

আজও এই বদ্ধ জীবনের দুয়ারে 

কড়া নেড়ে যায় এক ফালি আশা,

সে আশার প্রদীপ তুমিই, ইয়া রব!

তুমিই তো মোর ভরসা।

 

বদ্ধ জীবনে সবাই চলে যায়

শুধু তুমিই থাকো মোর পাশে,

অশ্রুসজল চোখ দুটি তাই কৃতজ্ঞ হয়ে

ভগ্ন হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে।

 

 তোমায় ডেকে কভূ নিরাশ হয়নি প্রভু

ব্যাকুল হৃদয় কেবল তোমাকেই চায়,

তাই স্নিগ্ধ চাঁদের হাসিতেও দুচোখ

ভোরের ওই ঝাপসা কুয়াশায় হারায়।

 

 এই পাপি তাই আজ তোমার পানেই চেয়ে

তুমিই তো মোর শেষ নীড়

ফিরিয়ে নাও মোরে মোর আসল নীড়ে 

আধাঁরে গ্রাস করে দাও এ জীবনের আবীর।

লেখক: জেনারেল মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।