স্মৃতির শেষ পাতায়
জানি এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়
আপন পর সব কিছুকেই একদিন বিদায় দিতে হয়,
তবুও কিছু মানুষ, কিছু স্মৃতি চিরকাল হৃদয়ে থেকে যায় গেঁথে
সেই স্মৃতিরাই হয়ে থাকে মূল্যবান সম্পদ চির অনন্তের পথে।
ঋতু পাল্টায়, মায়াবিনী প্রকৃতি ধারণ করে নতুন রং প্রতিনিয়ত
সময় ফুরিয়ে যায়, হারানো দিনের রেশ হৃদয়ে দাগ কেটে যায় অবিরত,
প্রহর শেষের এ বিদায় লগ্নে হৃদয় ভেঙে বিষাদপ্রায় হয়েছে আকাশ
তাই আজ এই প্রস্থানবেলায় আমার একমাত্র সম্বল শুধুই নীরব দীর্ঘশ্বাস।
~ In remembrance of Group E: a chapter that will stay.
লেখক: জেনারেল মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
