শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্বপ্ন বুনে দেওয়া মানুষগুলো

Author

আফিয়া মোবাশসিরা ঐশী , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬ পাঠ: ৬৭ বার

আমাদের জীবনে প্রথম হাতেখড়ি বাবা মায়ের হাত ধরে হলেও জীবনের ভিত্তি গড়ে উঠে একজন শিক্ষকের মাধ্যমে। বাবা-মা আমাদের স্বপ্ন দেখতে শেখান, আর শিক্ষকরা সেই স্বপ্নের ভিত্তি গড়ে তোলেন। জীবনের ভিত্তি গড়ে তোলার পথে শিক্ষকের আশীর্বাদ ও উপদেশ কখনো কখনো সারাজীবনের প্রেরণা হয়ে ওঠে। “দোয়া করি জীবনে অনেক সাফল্য অর্জন করো”,প্রিয় শিক্ষকের বলা এই কথাটি আমার জীবনে যেন এক অদৃশ্য শক্তি। কথাটি খুব সাধারণ তবে,জীবনে যতবার হতাশ হয়েছি, ব্যর্থ হয়েছি ততবারই এর মর্ম বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষকের এই আন্তরিকতা ও ভালোবাসা থেকে উপলব্ধি করেছি জীবনে সঠিক পথে চলতে শিক্ষকদের আশীর্বাদ ও উপদেশ আমাদের অনুপ্রেরণা যোগায়। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষ, চক-ডাস্টার বা বইয়ের নির্দিষ্ট কিছু পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়,বরং জীবনের সংকটময় সময়ে সঠিক পথের সন্ধান দেন। শিক্ষক আমাদের জীবনে শুধু পাঠদানকারী নন বরং তিনি একজন পথপ্রদর্শক, জীবন গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষকের হাত ধরেই এক স্বপ্নবাজ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সিঁড়ি তৈরি হয়। শিক্ষার্থীর জীবনে তারা কেবল জ্ঞানের আলোই ছড়ান না বরং নীতি-আদর্শে জাগিয়ে তোলেন মনুষ্যত্ব। শিক্ষক দিবসে তাদের দেওয়া প্রতিটি আদেশ, উপদেশ মেনে চলার অঙ্গীকার হোক আমাদের। শিক্ষক দিবসে জীবনের প্রথম শিক্ষক বাবা- মা সহ সকল শিক্ষককে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের দেখানো পথেই গড়ে উঠুক আমাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ।

লেখক: নবীন লেখক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৫ অক্টোবর ২০২৬ তারিখে জাগোনিউজ২৪ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।