বুধবার, ২১ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

“কাঠগড়ায় ভুক্তভোগী নয়, অপরাধীকে দেখতে চাই “

Author

আফিয়া মোবাশসিরা ঐশী , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ পাঠ: ৫১ বার

বাংলাদেশে দিন দিন বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড। যার মধ্যে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা অন্যতম অপরাধ। বয়সের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে এই অপরাধ। শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধ। আজকাল ধর্ষণ যেন হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। ইদানিং, কোন নারী ধর্ষণের শিকার হলে অপরাধীর শাস্তির পাশাপাশি বেশি গুরুত্ব দিচ্ছে ভুক্তভোগীর পোশাক, চলাফেরা এবং ব্যক্তিগত জীবনকে। প্রশ্নবিদ্ধ করছে ভুক্তভোগীকেই। এ ধরনের দৃষ্টিভঙ্গি অপরাধীকে আরোও সুযোগ করে দিচ্ছে। অপরাধীকে জবাবদিহির বাইরে রাখার প্রবণতাকে আরোও উস্কে দিচ্ছে। একজন ভুক্তভোগীর প্রয়োজন সহমর্মিতা, নিরাপত্তা এবং ন্যায় বিচার কিন্তু দোষারোপ নয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ তাই এই দেশে থাকা প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। তাই কোন নারী ধর্ষণ বা সহিংসতার শিকার হলে তার দায়ভার ভুক্তভোগীর নয় বরং অপরাধের দায় শুধুমাত্র অপরাধীর। ভুক্তভোগীর পোশাক, চলাফেরা এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নবিদ্ধ করলে অপরাধী দায় আড়ালে থেকে যাবে। যা পরবর্তীতে আরোও অপরাধ সংগঠনের পথ প্রশস্ত করবে। এজন্য সমাজে থাকা মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা পরিবর্তনের পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: নবীন লেখক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৪ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।