অবহেলার আঁধার
অবহেলার আঁধার
গায়ের রঙ যে কালো
নেভে আশার আলো
রূপের নিক্তি চলে
পুড়ছে নীরব অনলে।
আয়না ভীষণ ভারী
সুখের সাথে আড়ি।
বিয়ের হাটে দর
আপন মানুষও পর।
ফর্সা রঙের জয়
হৃদয় খণ্ড বিখন্ড হয়।
অবহেলার ক্ষত
বইছে নীরবে কত শত।
কালো মেঘেই জল
সমাজ বোঝে ছল।
চামড়া গুনেই দাম
হারায় মেয়ের নাম।
সমাজ জানে রূপের কদর
নেইকো পবিত্রতার দাম।
চরিত্র আজ বড়ই সস্তা
মুখোশেরই চড়া দাম।
বিধাতার গড়া এই রূপ
কেন তবে সইবো এত অপমান?
ভেতরে জ্বলছে নিরব প্রাণ
কবে হবে এই আঁধারের অবসান?
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
দৈনিক জালালাবাদ
পত্রিকায় প্রকাশিত।
