চলার পথে স্মৃতি
চলার পথে স্মৃতি
চলতে চলতে থমকে ভাবি এলাম কতদূর
পেছনে ফেলে চেনা-অচেনা পথের শতসুর
ঝুলিতে জমছে স্মৃতিকথা লেখা ডাইরির পাতায়
কিছুতে ছিল সুখ কিছু তিক্ত আর বিষাদময়
কোনো স্মৃতি রোদের ঝলকের মতো তৃপ্তিময়
কোনো স্মৃতিতে জমা এক খন্ড কালো মেঘ
কোনো স্মৃতিতে চাপা আছে তীব্র আবেগ।
তিক্ত আর বিষাদমাখা কিছু স্মৃতির ক্ষত
আজও মনে পড়লে কাঁদায় আগের মতো
তবুও স্মৃতিরা সুন্দর হোক ভালো কি মন্দ
চলার পথে স্মৃতি শেখায় বেঁচে থাকার ছন্দ
স্মৃতির ক্যানভাসে আঁকা প্রতিটা দাগই দামি
ভাঙা-গড়ার পথেই নিজেকেই খুঁজি আমি।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email: jannatshila0009@gmail.com
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
আলোকিত প্রতিদিন
পত্রিকায় প্রকাশিত।
