বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সন্দ্বীপে দরকার পাবলিক লাইব্রেরি

Author

কাজী মালিহা আকতার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪ পাঠ: ৯০ বার

সন্দ্বীপ চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। সন্দ্বীপে জনপদ গড়ে উঠে প্রায় চার হাজার বছর আগে। এ দ্বীপের জনসংখ্যা প্রায় ৪ লাখ। আমরা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষা অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বই পড়া। বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরনের বই পড়া প্রয়োজন। আর নানা ধরনের বইয়ের সমাহার পাওয়া সম্ভব লাইব্রেরিতে। যেহেতু সব শ্রেণির মানুষের পক্ষে বই কেনা সম্ভব না তাই প্রয়োজন পাবলিক লাইব্রেরির। যাতে যে কেউ যে কোনো বই যে কোনো সময় ধার নিয়ে অথবা লাইব্রেরিতে বসে পড়তে পারে। সন্দ্বীপের জনসংখ্যা প্রায় ৪ লাখ হলেও এখানে রয়েছে মাত্র একটি পাবলিক লাইব্রেরি। তাও সেটি সন্দ্বীপের মধ্যস্থানে অবস্থিত। ফলে উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদের জন্য পাবলিক লাইব্রেরি হয় দর্শনীয় স্থানের মতো। বছর কয়েক পরে হয় কেউ ঘুরে আসে অথবা কেউ কখনো যায়ওনি। সন্দ্বীপের প্রায় অর্ধেকের বেশি মানুষ পাবলিক লাইব্রেরির ব্যাপারে অবগত নয়। তাছাড়া কোভিড-১৯ পরবর্তী সময় থেকে এ দ্বীপের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি উদাসীন হয়ে পড়েছে। তাই এ অঞ্চলের মানুষের শিক্ষার ব্যাপারে চিন্তা করে অন্তত আরো দুটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা জরুরি। তাই কতপক্ষের কাছে সন্দ্বীপের দক্ষিণ ও উত্তর অঞ্চলে দুটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ রইল।

লেখক: অর্থ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!