শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / সাহিত্য / নিবন্ধ

মা

Author

মাহজাবীন তাসনীম রুহী , এম সি কলেজ সিলেট

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ পাঠ: ৫০২ বার

আম্মু

প্রিয় আম্মু, বাসায় এলাম—তুমি নেই এ ঘরে,
সতেরো কিলোমিটার দূরে, তবু দূর বহুদূরে।

সিলেট থেকে ফিরলেই তো ডাকতে তুমি হেসে,
“এসো মা, ভাত মেখে দিই”—বসে পড়তাম পাশে।

তোমার হাতে মাখা ভাতে মিশত মমতার ঢেউ,
এক মুঠোতেই দূর হতো ক্লান্ত দিনের ঢেউ।

আজকে তবে নিজেই চুলায় ভাত রেঁধেছি চুপে,
নিজের হাতে নিজেই খাই—চোখ ভিজে যায় রূপে।

ভাত আছে, লবণ আছে, আছে ঘরের সবই,
শুধু নেই যে তোমার হাত—ফাঁকা লাগে তবে।

তখন বুঝি, ঘর মানে তো দেয়াল, দরজা নয়—
ঘর মানে আম্মু তুমি, তোমায় ছাড়া কিছুই নয়। 🤍

 

লেখক : মাহজাবীন তাসনীম রুহী

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!