বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

আগ্রাবাদ ফুটপাত সংস্কার জরুরি

Author

হাওলা বেগ , সরকারি কর্মাস কলেজ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৩৫ বার

আগ্রাবাদ ফুটপাত সংস্কার জরুরি

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। আগ্রাবাদ একটি ব্যয়ময় এলাকা হিসেবে পরিচিত। বহু মানুষের অফিস, কর্মক্ষেত্র, আর্থিক লেনদেন ওতপ্রোতভাবে জড়িত। সবসময় মানুষের চলাচল হয়, চলাচলে ব্যবহার হয় ফুটপাত।

আগ্রাবাদ কমার্স কলেজসংলগ্ন যে ফুটপাত আছে, সেখানে লক্ষ করলে দেখা যায় গর্ত ও ছিদ্র। ফুটপাতে এই গর্ত, ছিদ্র পেরিয়ে চলাচল পথচারীর। দেখার কেউ নেই। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য ফুটপাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফুটপাতে গর্ত, ছিদ্র ঝুঁকির কারণ। যেকোনো সময় পা আটকে যেতে পারে, পা মচকাতে পারে, আরো নানা রকম সমস্যা হতে পারে। মেরামত না করায় ফুটপাতের গর্তগুলো আরো বড় আকার ধারণ করে। পথচারীর চলাচলে বাধা সৃষ্টি করছে।

বিলম্ব না করে প্রশাসনের উচিত ফুটপাত মেরামত ও সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। জনবহুল এই ব্যস্তময় এলাকার ফুটপাত সংস্কার করলে পথচারীর দুর্ভোগ কমবে। চলাচল সহজ ও নিরাপদ হবে। প্রশাসনিক দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

হাওলা বেগ

শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!