বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

দেখেছি উসমান হাদিকে

Author

মো আমিনুর রহমান , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ পাঠ: ২৩ বার

শিরোনাম: দেখেছি উসমান হাদিকে

একটি মুহূর্ত নিঃশব্দে লিখে গেল ইতিহাস
সময় সেদিন চিনে নেয় দেশকে,
রক্তের ভেতর জেগে ওঠে তীব্র সাহস
আমি ২৪ দেখেছি, দেখেছি উসমান হাদিকে।

শহরের বাতাস থমকে দাঁড়ায়
প্রজন্ম বুঝে নেয় পালসকে,
অজস্র মানুষ নেমে আসে রাস্তায়
আমি ২৪ দেখেছি, দেখেছি উসমান হাদিকে।

জয়ধ্বনি ইনসাফ, ইনকিলাব জিন্দাবাদ
একটি নাম বাঁচে মানুষের হৃদয়ে,
দিকে দিকে উঠে রব,রুখে দিতে আধিপত্যবাদ
আমি ২৪ দেখেছি, দেখেছি উসমান হাদিকে।

ভয় চুপচাপ আড়ালে দাঁড়ায়, হৃদয়ের মোহনায়
জাগিয়ে তোলে নিরন্তর প্রতিবাদী চিহ্নকে,
এক নামে জড়ো হয়,সময়ের সম্ভাবনায়
আমি ২৪ দেখেছি, দেখেছি উসমান হাদিকে।

জেগে তোল সংগ্রাম,চাই চাই ইনসাফ
ভালোবাসি হাদিকে,
গত হচ্ছে দিন, কেন তবে বিচারহীন
আমি ২৪ দেখেছি, দেখেছি উসমান হাদিকে।

পরিচয়:
নাম: মো. আমিনুর রহমান
বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য
শিক্ষাবর্ষ: ২০২৪-২৫
মোবাইল: ০১৫২২১২৮১৩০

লেখক: সদস্য:, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।।
লিংক কপি হয়েছে!