বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই

Author

মো বাপ্পি হোসেন , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫ পাঠ: ৪১ বার

কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে। পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। আমরা কৃষকের ওপর একটু বেশিই নির্ভরশীল। আমরা বৃষ্টি বিলাস করি ক্যাম্পাসে, কংক্রিটের শহরে। কৃষকও বৃষ্টি বিলাস করে, একটু ভিন্নরকম করে, তার তিলে তিলে গড়া ফসলের পাশে। প্রতিটা কৃষক তার ফসলকে নিজের সন্তানের মতো যত্নে ঘরে তুলে। কৃষকের সেই ফসল যখন বাজারে ওঠে, হতাশায় বুক ভরে যায়। অনেক সময় দেখা যায়, কৃষক তার ফসল বাজারে বিক্রি না করে ফেলে রেখে এসেছে, কারণ মূল্য কম। এর ফলে দিনের পর দিন কৃষক আগ্রহ হারিয়ে ফেলছে কৃষিকাজে। আমরা কৃষিপ্রধান দেশ, আমাদের কৃষিকে বাঁচাতে হবে। আমরা সবাই হাতে হাত রেখে বাঁচতে চাই, আমরা মুক্ত আকাশে বুক ভরে শ্বাস নিতে চাই। তাই, আমরা কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই।

লেখক: প্রচার সম্পাদক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!