বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই

Author

মোঃ সাইদুল হাসান , কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪ পাঠ: ২০ বার

পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে ছাত্র শিক্ষক তাল মিলিয়ে কাজ করছে। গবেষণায় আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে এবং আরও যাবে। সবুজ বৃক্ষাদির মেলায় অপরূপ সুন্দরী লাগে কুবি ক্যাম্পাসকে। খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিতেও তার সরব উপস্থিতি। নতুন বছরের প্রথম চাওয়া ক্যাম্পাস সর্বদা পরিস্কার-পরিচ্ছন থাকুক। কারণ ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন থাকা সত্বেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা অপরিষ্কার থাকে। যা ক্যাম্পাসের সত্যিকারের সৌন্দর্য নষ্ট করে। কিংবা ক্যাম্পাস নিয়েও নেতিবাচক মনোভাব পোষণেও সহায়তা করে। শহীদ মিনার, মুক্তমঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠও সহ যেখানে ময়লা, আবর্জনা ভীড় করে শিক্ষার্থীদের উচিত সেখানে ময়লা আবর্জনা না ফেলা। নতুন বছরের প্রথম অঙ্গিকার হোক, ‘নিজের ক্যাম্পাস, নিজেই পরিস্কার-পরিচ্ছন্ন রাখব।’

লেখক: সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৭ অক্টোবর ২০২৪ তারিখে দৈনিক আজকের পত্রিকা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!