শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

বৃষ্টি থেকে পাপড়ি পর্যন্ত তুমি

Author

মাহজাবীন তাসনীম রুহী , এম সি কলেজ সিলেট

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬ পাঠ: ৭৭ বার

বৃষ্টি থেকে পাপড়ি পর্যন্ত তুমি
আমি বর্ষা ভালোবাসি বলে,
তুমিই কি ছিলে সেই প্রথম ফোঁটা
যার স্পর্শে আমার মন কেঁপে উঠত
ঠিক তোমার নাম উচ্চারণের মতো?
আমি যখন শীত ভালোবাসি,
তুমিই কি ছিলে সেই  কুয়াশার ফোঁটা
যার ভেতর দিয়ে হাঁটলে মনে হতো
এ পৃথিবী হঠাৎই আমাদের দু’জনের আশ্রয় হয়ে গেছে?
আমি যখন হেমন্ত ভালোবাসি,
তুমিই কি ছিলে সেই রোদমাখা রঙিন ফুল
যাকে ছুঁতেই মনে হতো
আমার নিজের হারিয়ে যাওয়া ঋতু আমি ফিরে পেয়েছি?
আমি যখন ঘুম ভালোবাসি,
তুমিই কি ছিলে সেই মায়াময় স্বপ্ন
যার জন্য জেগে উঠলে মনে হয়
আরেকবার ঘুমিয়ে শুধু তোমায়ই দেখে আসি?
আমি যখন ফুল ভালোবাসি,
তুমিই কি তখন সেই লাজুক পাপড়ি
যার গন্ধে আমার পুরো পৃথিবী
মায়ার ধোঁয়ায় ভিজে ওঠে,
ঠিক তোমাকে ভাবার মতো নিভৃত ও গভীর?
মাহজাবীন তাসনীম রুহী
এম সি কলেজ সিলেট
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!