বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর নিরাপত্তা চাই

Author

সৈয়দা নাজিফা আক্তার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ পাঠ: ২৪ বার

বর্তমান ডিজিটাল বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই গুরুত্বপূর্ণ অংশ নারীদের জন্য বয়ে আনছে এক ভয়ংকর রূপ। তার কারণ, নারীরা প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন হয়রানির শিকার এবং ব্যক্তিগত তথ্য নিয়ে অনিরাপত্তায় ভুগছে। যেখানে নারী-পুরুষে সম্মিলিত সমাজে সমতার কথা বলা হয়েছে, সেখানে নারীরা অনিরাপত্তায় ভুগছে; কারণ তাদের সমান মর্যাদা ও সমান অধিকার আজও নিশ্চিত নয়। দিনের পর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অনিরাপদ ঝুঁকি নারীদের মানসিকভাবে অসুস্থ করে তুলছে। একটি সমাজের অগ্রযাত্রা কখনোই একটি অংশ নারীদের বাদ দিয়ে সম্ভব নয়। তাই এ পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিগত কঠোর আইন প্রয়োগ ও নিরাপত্তা যেমন প্রয়োজন, তেমনই প্রত্যেক ব্যবহারকারীর উচিত অন্যের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানো। পাশাপাশি নারীদের জন্য প্রযুক্তিগত সকল প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সর্বোপরি, ডিজিটাল বাংলাদেশের একটি নিরাপদ রাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী নিরাপত্তার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ মার্চ ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!