শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অত্যন্ত আশঙ্কাজনক রাবির মন্নুজান হল

Author

মো আমিনুর রহমান , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ পাঠ: ৩ বার

  1. রাবির প্রাচীন হল গুলোর মধ্যে অন্যতম মন্নুজান হল। সময়ের সাথে সাথে এর প্রাচীনতা ফুটে উঠছে। হল কি মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও দীর্ঘ ফাটল, কোন কোন রুমের ছাদের হংসবিশেষ খসে খসে পড়ছে। বেশ কিছু সিঁড়ির অবস্থা অত্যন্ত নাজুক। অবকাঠামো অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে সে অবস্থার আরো বেশি অবনতি ঘটেছে।দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে।
    প্রশাসন শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার কথা বলে চুপ হয়ে আছে। যদিও পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েও এখনো করেনি।
    যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মন্নুজান হলের অবস্থা শেরে-ই বাংলা হলের মতই অত্যন্ত আশঙ্কাজনক।কিন্তু শেরে-ই বাংলা হলের সমস্যার সমাধান হলেও মন্নুজান হলের সংকট রয়ে গেছে উদাসীনতায়।
    তাই দ্রুতই এই হলের শিক্ষার্থীদের পুনর্বাসন বা যুক্তিযুক্ত সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক: সদস্য:, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।।
এই লেখাটি ২৭ নভেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!