শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি হৃদয়ে

Author

মো বাপ্পি হোসেন , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ মে ২০২৬ পাঠ: ১৫০ বার

ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি হৃদয়ে

মো: বাপ্পি হোসেন : মুসলমানদের প্রধানত ধর্মীয় উৎসব দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। প্রতিটি মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে চলে আসে, সাথে থাকে বিশেষ বিশেষ আয়োজন।

গতকয়েক বছর যাতব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে লাখো পরিবারের নিত্য প্রয়োজনীয় বাজার খরচ বহন করতে মাথার ঘাম পায়ে পড়ে। সেখানে পরিবারের সদস্যদের মুখে গরু এবং ছাগলের মাংস তুলে দেওয়া এক বিলাসিতা। ৭০০-৮০০ টাকা কেজি গরুর মাংস, ১০০০-১২০০ টাকা ছাগলের মাংস। ঠিক এই কারনে মুসলমানদের বছরের বিশেষ একটি দিনে ঈদুল আজহায় প্রায় প্রতিটি ঘরেই মাংস পৌঁছে যায়। কিন্তু ঠিক বিপরীত পাশে সাথে রাস্তায় কাটানো মানুষগুলো, বছরের একটি মাত্র দিনেও তাদের পাতিলে মাংস রান্না হয়না। বছরের দুটি ঈদের আনন্দ তাদের কাছে বেঁচে থাকার তীব্র লড়াই মাত্র।

আমরা বলি ঈদের আনন্দ প্রতি ঘরে পৌঁছে যাক, যাদের ঘর নেই তাদের আনন্দ কোথায় পৌঁছে যাবে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করবো ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করতে। ঈদুল আজহা হোক সবার, ঈদের খুশি দোলা দিয়ে যাক প্রতিটি হৃদয়ে।

মো: বাপ্পি হোসেন
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৫৬০০৫০৫৬৯

লেখক: প্রচার সম্পাদক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!