শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সর্বত্রই শিক্ষা

Author

এস এম ফাতিন নূর রাহী , ঢাকা কলেজ

প্রকাশ: ২ জুন ২০২৬ পাঠ: ১৭ বার

বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র। ( কবিঃ সুনির্মল বসু)

শেখার কোন শেষ নেই। এ পৃথিবীতে সবাই কোন না কোন ভাবে আমাদের শিক্ষক।
—- একদিন কাপড় সেলাই করতে টেইলার্সে গিয়েছিলাম। একটি ছোট্ট দোকানে এক চাচা মোশায় মেশিনে কাপড় সেলাই করছে।
আমি বললাম মুরুব্বি আমার জামাটা একটু সেলাই করে দিন।
—- তিনি বললেন, বাবা একটু বসো। এই কাজ টা শেষ করে তোমার টা দেখছি।
—- আমি বসে পড়লাম।
কিছুক্ষণ বসার পরে লক্ষ করলাম চাচা মোশায় অনেক রসিক মানুষ।
তারপর তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প গুজব করলা।
এক পর্যায়ে তিনি আমার নাম ঠিকানা জিজ্ঞেস করলেন। উত্তরে আমি আমার নাম, ঠিকানা বললাম।
এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কী? বাসা কেথায়?
উত্তরে তিনি তার নাম, ঠিকানা বললেন।
এবং তিনি তার নাম ঠিকানার সাথে তার পিতার নাম ও বললেন।
—- তিনি তার পিতার নাম বললেন,
শ্রী, শ্রী, আফসার আলী।
তখন আমি জিজ্ঞেস করলাম,
আপনার পিতা কী হিন্দু ছিলো?
—- তিনি বললেন, না।
—- আমি বললাম, তাহলে নামের আগে শ্রী, শ্রী কেন?
সাধারণত হিন্দুদের নামের আগে শ্রী শ্রী লক্ষ করা যায়।
—- তিনি বললেন, শ্রী মানে কী? তা জানো?
—- আমি বললাম, না।
—- তখন তিনি বললেন, শ্রী অর্থ সুন্দর।
—- তখন আমি বুঝতে পারলাম তিনি যথার্থই বলেছেন।
শ্রী অর্থ যদি সুন্দর হয়। তাহলে তার পিতার নাম,
সুন্দর, সুন্দর, আফসার আলী।
——– চাচা মোশায় হয়তোবা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি শিক্ষিত নয়। কিন্তু আমি তাকে শিক্ষক মনে করি।
এখানে কবি সুনির্মল বসুর কবিতার চরণটির সাথে বাস্তবতার মিল লক্ষ করা যায়।
তাই কবি সুনির্মল বসুর কন্ঠে বলা চাই,
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।

লেখক: সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!