রবিবার, ৮ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

দুর্ভিক্ষ

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ পাঠ: ৩০ বার

দুর্ভিক্ষ,
সে এক দগ্ধ বৈরী অভাব।
ভালোবাসার বিশাল দারিদ্র্য আর ক্ষুধার নিষ্পেষণে,
একটু স্নেহ আর নরম কণ্ঠের।

দুর্ভিক্ষ,
গল্প, সুখ আর মোহনীয় রূপের—
স্বার্থ, দ্বন্দ্ব আর অনুভূতির।

দুর্ভিক্ষ—
উত্তপ্ত মাথা, মস্তিষ্ক,
আর দুর্বল পা-দ্বয়ের দীর্ঘশ্বাসে—
এক টুকরো নরম ছায়ার,
একটু নির্ভরতার স্পর্শের।

দুর্ভিক্ষ,
চেনা মুখের অচেনা ভাঁজে—
হারানো পরিচয়ে ফোটা এক টুকরো মমতার।
ভালোবাসার কোন্দলে -প্রিয়জন বিয়োগে, নিঃস্ব প্রণয়ের।

~দুর্ভিক্ষ

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।