নীল কথা
চেয়ে থাকা বইগুলোর
ছিড়ে যাওয়া টানে,
পাঠকের অকাল মৃত্যু!
চুপে থাকা কথা
আর অপ্রকাশিত ভাবে,
বন্ধ হৃৎক্রিয়া!
আমার মেঘ ছড়ানো আকাশে,
পালিয়ে বেড়ানো বৃষ্টি
আর তৃষ্ণা বিধ্বস্ত মন।
সে ছিলো কাকতালীয় সূচনার
এক আচানক সমাপন!
~নীলকথা
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
