রবিবার, ৮ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অনুতাপ

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ পাঠ: ২৩ বার

শৈশব হাতড়াতে গিয়ে দেখি;
ভরদুপুরে কানামাছি, আর
সন্ধ্যায় টলে টলে ঘুম।

অথচ আমাকে উঠোনে ফেলে,
অনায়াসে কেটে গেলো
রাতের দুই-তৃতীয়াংশ।

পশ্চিমে, অন্ধকার আকাশে জ্বলন্ত চাঁদ
সে যেন আমার অন্তরের কালিমা স্বীকৃত,

গোর থেকে আসা-
ঝি ঝি পোকার আওয়াজ,
পাগলা বাতাসে হিম করা শরীর
আর হাসনাহেনার উৎকট গন্ধ বলে-

সাদা-কালো স্ক্রীনে গেঁথে রাখা মগজ,
আর বন্ধু আড্ডায় অট্টহাস্য মন
তোমার ঘুমাতে ভুলেছে ।

আর তোমাকে ভুলেছে সকালের সূর্য,
সন্ধ্যার চড়ুই, ভোরের শিশির,
আর কাবা প্রতিকৃত জায়নামাজ।

~ অনুতাপ

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।