কেমন যাচ্ছে এবারের বইমেলা!

- অমর একুশে বইমেলা বাঙালি জাতির উৎসবের মতো। এটি জাতীয় চেতনার একটি অংশ।দীর্ঘ এক বছর পাঠক ও প্রকাশকরা অপেক্ষায় থাকে বইমেলার জন্য । প্রতিবছর পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও এবার ব্যতিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান মাস থাকার ফলে এবার মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারির শেষাংশে।
- ১৫ মার্চ পর্যন্ত চলবে এবারের বইমেলা। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। আর ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।পবিত্র রমজান মাস উপলক্ষে মেলায় আগত মুসল্লিদের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান অংশে সুরা তারাবি নামাজের সুব্যবস্থাও রাখা হয়েছে।এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং ‘শূন্য বর্জ্যে’ পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।নিজেকে সমৃদ্ধ করতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি নন একাডেমিক বই পড়ার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হলে তাদের হাতে বই তুলে দিতে হবে। বই মানুষের চিন্তাভাবনার গভীরতা বাড়িয়ে দেয়। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের সংস্পর্শে আনতে হবে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
লেখক: ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ বুলেটিন পত্রিকায় প্রকাশিত।

