বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ময়মনসিংহ রেলপথ উন্নয়ন হবে কবে?

Author

খাদিজাতুল খোরশেদ খুশি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ১৫৩ বার

রাজধানী ঢাকার সাথে বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলোর যোগাযোগের অন্যতম মাধ্যম ট্রেন। প্রতিদিন এই রুটে প্রায় ২৪ জোড়া ট্রেন চলাচল করে, যাতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও গাজীপুর জেলার প্রায় ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখনও সেই ব্রিটিশ আমলের গতি ও সেবার মান নিয়েই ধুঁকে ধুঁকে চলছে ময়মনসিংহ সেকশনের ট্রেন গুলো। ঢাকার সাথে রেলপথে ময়মনসিংহের দূরত্ব মাত্র ১২২ কিলোমিটার হলেও এই পথ পাড়ি দিতে সময় লাগে তিন ঘন্টারও বেশি। প্রচুর যাত্রীচাপ থাকা সত্বেও এই রুটের রেললাইন ও ট্রেনের মান উন্নয়নে কর্তৃপক্ষ উদাসীন। অধিকাংশ ট্রেন চলছে বেসরকারি ব্যবস্থাপনায়।

লেখক: ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ বুলেটিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!