বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঈদ এলে বাড়তি ভাড়া আদায় বন্ধ হোক

Author

খাদিজাতুল খোরশেদ খুশি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ পাঠ: ৭৭ বার

ঈদ আসলেই মানুষ আপনজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ীর উদ্দেশ্য রওনা হচ্ছে। এ সময় লক্ষ্য করা যাচ্ছে যে বাস, লঞ্চসহ অন্যান্য যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে এবং টিকিটগুলো চওড়া মূল্যতে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মাঝে পড়েছে। কিন্তু পরিস্থিতির স্বীকার হয়ে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে তারা চওড়া মূল্য দিয়েই টিকিট ক্রয় করে। এসময় নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অনেক সময় বাধ্য হয়ে তারাও অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করে। আবার ঈদ শেষে যার যার কর্মস্থলে ফেরার সময়ও একই ঘটনা ঘটে। বিষয়টি শুধু অনৈতিকই নয়, আইনবিরুদ্ধও বটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পরিবহন খাতে কঠোর নজরদারি বাড়ানো হোক এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অন্তত ঈদের সময়টাতে এসব বিষয়ে নিয়মিত মনিটরিং করা হোক।যাতে কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ না নিতে পারে। তাহলে মানুষ নির্বিঘ্নে ও স্বস্তিতে পরিবারের কাছে ফিরতে পারবে।

লেখক: ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১১ মার্চ ২০২৬ তারিখে নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!