মুক্তি

বিষয় :- কবিতা
” মুক্তি ”
আর কতকাল সহ্য করবে
দেশের এ অনিয়ম?
বাঁচতে হলে যে হতে হবে
প্রতিবাদে সক্ষম ।
অত্যাচারীরা তো চালিয়েই যাচ্ছে
কত শত নিপীড়ন,
তাই বলে কি মেনে নিবো আমরা
মানুষের হাহাকার আমরণ?
অত্যাচারীদের কবে পতন হবে?
কবে হবে এসবের শেষ ?
অত্যাচার-নিপীড়ন যেন
ঘিরে রেখেছে এ দেশ ।
আর কতদিন সহ্য করবে
দেশের এ প্রতিকূলতা?
সবাইকে যে ফিরে পেতে হবে
নিজের স্বাধীনতা ।
আর কতদিন সহ্য করবে
শোষকদের কার্যকলাপ ?
তারাই যে এই দেশের
সবচেয়ে বড় অভিশাপ ।
দেশ থেকে দূর করতে হবে এসব
প্রতিবাদের ছন্দে ,
গাইবে সবাই বিজয়ের গান
মুক্তির মহানন্দে ।
✍️ আবদুল্লাহ আল সিয়াম
ইংরেজি বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয় ।
লেখক: সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।

