রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

বর্ষার বিকেল

Author

আবদুল্লাহ আল সিয়াম , বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ পাঠ: ৫৮ বার

🌧️ বর্ষার বিকেল 🌧️

বইছে হালকা হাওয়া
আকাশে মেঘের আসা-যাওয়া।
শুরু হলো মেঘেদের যুদ্ধ
চারিদিক যেন মেঘাচ্ছন্ন,
হয়তো আজ আকাশের মনটা খুব বিষন্ন।

মনে হচ্ছে কাঁদছে আকাশ
গায়ে লাগছে শীতল বাতাস।
অবশেষে এলো বৃষ্টি,
হলো নতুন দিনের সৃষ্টি
ঘটলো এক অপেক্ষার অবসান।

সিক্ত আকাশের কান্না যেন থামছেই না
টিপ টিপ করে পড়ছে বৃষ্টির ফোঁটা,
ঘরে বন্দী থাকতে হলো বিকেলবেলা।
একাকী হয়ে ভাসছে আজ নদীর ভেলা
বন্ধ আজ বাচ্চাদের মাঠে খেলা।

ঘরের দোয়ারে, গ্রাম বাংলার নারীদের একত্রে জড়ো হওয়া
সময় কাটাতে জোয়ায় তারা নানান কথার মেলা।
সুঁই-সুতো হাতে নিয়ে বসে গিয়েছে তারা,
আপন মনে করবে সেলাই, সবার প্রিয় সেই
বাংলার নকশিকাঁথা।

মনে পড়ে যায় সুখময় স্মৃতি
অতীতের সব কথা,
সংবেদনশীল মানুষটাও আজ
রস সিক্ত ভরা।
এর কারণ হয়তো আজ বর্ষার বিকেলবেলা।

✍️ আবদুল্লাহ আল সিয়াম
ইংরেজি বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

লেখক: সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!