রমজান বয়ে আনুক সুস্বাস্থ্য

রমজান বয়ে আনুক সুস্বাস্থ্য
রমজান আত্মশুদ্ধির মাস। এ মাস বরকতময়।
রমজানে যেহেতু আমরা দিনের দীর্ঘ সময় খাবার গ্রহণ থেকে বিরত থাকি তাই ইফতার এবং সেহেরির খাবারটা অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হওয়া জরুরি। অতিরিক্ত তেলেভাজা বাসি খাবার, দোকানের অপরিষ্কার, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার, ভাজাপোড়া এসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যার ফলে আমাদের বদহজম, ডায়রিয়া, ফুড পয়জনিং হয়ে থাকে। তাই আমাদের অবশ্যই ঘরে তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে। ইফতারের তালিকায় আমরা খেজুর, ফলমূল, হালুয়া, ঘরে তৈরি কম তেলের পুষ্টিমান সমৃদ্ধ খাবার রাখতে পারি যা আমাদের শক্তি জোগানোর পাশাপাশি সুস্বাস্থ্যও ধরে রাখবে।
রাসূল (সা.) বলেছেন, “তোমরা সাওম পালন কর এবং সুস্থ থাক”।
তাই চলুন রমজানে স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ থাকি এবং প্রচুর ইবাদতের মাধ্যমে এ মাস কে আমাদের জন্য আরও কল্যাণকর করে তুলি। রমজান হোক আনন্দের, সুস্বাস্থ্যের এবং বরকতের।

