বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

ঈদের সালামি : বাংলার সংস্কৃতির গল্প

Author

নাঈমা ইসলাম , মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ পাঠ: ৪০ বার

ঈদের সালামি : বাংলার সংস্কৃতির গল্প

বাংলাদেশে ঈদের আনন্দের একটা অংশ জুড়ে রয়েছে ঈদের সালামি। এটি যুগ যুগ ধরে মিশে আছে বাঙালি মুসলিম সংস্কৃতির সাথে। ঈদ যেমন আনন্দের, খুশির ঈদের সালামিও ঠিক তেমনই আনন্দের। বিশেষ করে ছোটোদের জন্য। ঈদের সালামি ছাড়া তাদের ঈদ যেন পূর্ণতা পায় না। গ্রাম ও শহরে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরেই একই চিত্র। ছোটোরা সকালে নতুন জামা পরে দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় আর বড়দের সালাম করে সালামি চেয়ে নেয়। তাদের মাঝে একটা উচ্ছ্বাস কাজ করে। তাদের হাসি চিৎকারে প্রাঙ্গণ ভরে উঠে। প্রাণবন্ত সেই ছোটো ছোটো প্রাণগুলো কে কার থেকে বেশি সালামি সংগ্রহ করবে তা নিয়ে প্রতিযোগিতায় নামে। এটি তাদের জীবনের প্রথম অর্থনৈতিক সঞ্চয় বলা যায়। তারা সেই টাকা জমিয়ে রাখে মায়ের কাছে অথবা দোকান থেকে তাদের পছন্দের লোভনীয় খাবার কিনে খায়। শহরে যদিও চিত্র কিছুটা ভিন্ন।
বাবা যখন সকালে নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যায় তখন বাবাকে সালাম করে সালামি চেয়ে নেয়ার যে আনন্দটা তার তুলনা হয় না। আহা বাবার দেয়া নতুন কচকচে সেই লোভনীয় নোটগুলো যার জন্য আমরা অপেক্ষায় থাকতাম। আমাদের সবারই ছেলেবেলার সেই মধুর স্মৃতি রয়েছে। এখন সেই আমরা যারা সময়ের স্রোতে বড় হয়েছি তারাই এখন আবার আমাদের ছোটো ভাই বোনদের সালামি দিয়ে থাকি। এভাবেই ঈদ সালামি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে আছে।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২১ মার্চ ২০২৬ তারিখে জাগো নিউজ ২৪.কম পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!