বইমেলার প্রতিটি দিন হোক জ্ঞান আহরণের

বইমেলার প্রতিটি দিন হোক জ্ঞান আহরণের
অমর একুশে বইনেলা বাঙালির সংস্কৃতি, ভাষা ও আত্মত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলনের ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছর ফেব্রুয়ারির এই মেলাট নতুন প্রাণের সঞ্চার করে। এটি কেবলমাত্র একটি বইমেলা নয়। এটি বাঙালির সৃষ্টিশীলতার মিলনমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের মিলিত করে এই মেলা সাহিত্য-সংস্কৃতির এক বিশাল উৎসব। আজকের পরিবর্তিত বাংলাদেশে বইমেলাও যুগের সঙ্গে তাল মিলিয়েছে। ই-বুক, অডিওবুক এবং অনলাইন প্রকাশনার মাধ্যমে বইয়ের জগতে এসেছে নতুনত্ব। তবে মলাটবন্দি বইয়ের মিষ্টি গন্ধ, পৃষ্ঠার উল্টানোর মায়া এবং বইয়ের দোকানে দাঁড়িয়ে গল্প করার যে আনন্দ তা কখনোই হারিয়ে যায়নি। অমর একুশে বইমেলা তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলছে। এটি কেবল বই কেনাবেচার জায়গা নয়, এটি বাঙালির ইতিয়াস, সংস্কৃতি ও গৌরবের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যম। ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিকে স্মরণ করে বইমেলার প্রতিটি দিন হোক জ্ঞানের উৎসব।
শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার,
শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।

