বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সময়ের আড়ালে নিভু আলোয় জেগে থাকা স্মৃতি

Author

শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার , সরকারি বাঙলা কলেজ , মিরপুর, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ পাঠ: ১০৫ বার

সময়ের আড়ালে নিতু আলোয় জেগে থাকা স্মৃতি

 

শীতের শৈশব যেন নীরবতার ভেতর লুকোনো এক মায়াবী জগৎ। কুয়াশায় ঢেকে যাওয়া গ্রামটা তখন স্বপ্নের মতো লাগত দূরের বাঁশবনে ঠাণ্ডা হাওয়ার প্রিয়মাণ সুর বাজত অদ্ভুত এক বাঁশির রাগিণীতে। ভোরবেলার ঘনীভূত নীরবতা ভেঙে দাদুর কাশির শব্দ মিলিয়ে যেত মাটির উঠোনে। দাদি হাতের গরম চালভাজার চা আর চিতই পিঠার গন্ধ যেন ঘরের ভেতর এক অদৃশ্য উফ বলয় তৈরি করত। আবার সন্ধ্যায়, জমাট কুয়াশার মধ্যে দূরের চুলার আগুন ঝলসে উঠলে মনে হতো অন্ধকারের গভীরে কেউ আলো জ্বেলে পথ দেখাচ্ছে। কাঁথার নিচে লুকিয়ে দিদার গল্প শুনতে শুনতে অনুভব করতাম সময়, ঠান্ডা, নিচে লুকানো এক হারিয়ে যাওয়া আশ্রয়।

 

শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, মিরপুর ঢাকা।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৬ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!