বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

শ্রেষ্ঠ নিশীথ

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ পাঠ: ১৫৯ বার

শ্রেষ্ঠ নিশীথ
ইমরান নাজির

রহম-ক্ষমা-নাজাত নিয়ে
এলো রোজার মাস,
শেষ দশকের বিজোড় ক্ষপায়
কদর করে বাস।

কদর নক্তে কোরান নাযিল
প্রাণের নবির উপর,
আল কোরানের উজ্জ্বলতায়
পালিয়ে গেল কুফর।

সহস্র মাসের শ্রেষ্ঠ নিশি
আল কোরানে পাই,
হস্ত তুলে পাপ ক্ষমা চাও
ওহে মুমিন ভাই।

নামাজ পড়ো তাসবী’ জপো
কোরান পড়ো খুলে,
আরজি যত রবের কাছে
বলো দু’হাত তুলে।

কবুল করে নেবেন তিনি
এ রজনীর দোয়া,
চাওয়ার মতো চাইলে পাবে
অনুগ্রহের পোয়া।

 

 

ইমরান নাজির

ইসলামিক স্টাডিজ বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!