শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

চুরুলিয়ার দুখু

Author

ইমরান নাজির , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৬ মে ২০২৬ পাঠ: ২২ বার

চুরুলিয়ার দুখু
ইমরান নাজির

চুরুলিয়া গাঁয়ে জন্মেছে কাজী
দুখু তার ডাক নাম,
অভাব হেতুতে চায়ের দোকানে
তাকে নিতে হলো কাম।

ব্রিটিশ শাসনে আঘাত হানল
দ্রোহের কবিতা লিখে,
তাঁর ‘লিচু চোর’, ‘আমি হবো’ ছড়া
আজো শিশুরা যে শিখে।

কারো সাথে তার হয় না যে কোনো
কেশ পরিমাণ তুল,
সাহিত্য বাগে ফুটন্ত যিনি
সুবাসিত এক ফুল।

করল নাহান সকল শাখায়
দিয়েছে গভীর ডুব,
হৃদ অর্ণবে যাঁর লেখাগুলো
ঢেউ তুলে যায় খুব।

লিখেছে বহুত গল্প-নাটক
কবিতা-গজল গীত,
‘চল্ চল্ চল্’ রণগীত গেয়ে
কাঁপাল জালিম ভিত৷

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!