বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ইনকোর্স পরীক্ষা নিয়ে অনিয়ম বন্ধ হোক

Author

আরিফুল কাদের , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২৮ জুন ২০২৫ পাঠ: ৪৭ বার

ইনকোর্স পরীক্ষা নিয়ে অনিয়ম বন্ধ হোক

আরিফুল কাদের, চট্টগ্রাম কলেজ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রি পাস কোর্সে ইনকোর্স নিয়ে রীতি মতো ফাইজলামি শুরু হয়েছে। না কোনো মানবণ্টন ঠিক আছে, না সময়ের ঠিক আছে।

কোনো পরীক্ষায় দেখা যাচ্ছে শুধু জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, কোনো পরীক্ষায় শুধু অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে। আবার কোনো পরীক্ষায় দেখা যাচ্ছে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে। মানবণ্টন ঠিক না থাকায় শিক্ষার্থীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে প্রতিনিয়ত। এছাড়া সময়েরও কোনো ঠিক ঠিকানা নেই। প্রতিটি বিষয়ে একই পূর্ণমান হলেও সময়ের ক্ষেত্রে রয়েছে ব্যাপক গোজামিল। কোনো বিষয়ে সময় দিচ্ছে ১৫ মিনিট, কোনো বিষয়ে ২০ মিনিট আবার কোনো বিষয়ে ৩০ মিনিট। একই পূর্ণমান, অথচ একেকদিন সময়ের একেক রকম পার্থক্য শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলছে। শিক্ষার্থীরা একই সময় হিসাব করে পরীক্ষার হলে আসে। কিন্তু এখানে সময়ের গোজামিল তাদের ব্যাপকভাবে ক্ষতি করছে। এলোমেলো সময়ের কারণে অনেকের পূর্ণ প্রস্তুতি থাকার পরও পূর্ণাঙ্গ উত্তর তারা করতে পারছে না, যা শিক্ষার্থীদের মাঝে চরম হতাশার সৃষ্টি করেছে।  তাই আমরা কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি; যেন এমন সমস্যার দ্রুত সমাধান করা হয়।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ জুন ২০২৫ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!