বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পরীক্ষার হলে শিক্ষকদের অযাচিত কর্মকাণ্ড থেকে মুক্তি চাই

Author

আরিফুল কাদের , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ পাঠ: ৪৪ বার

পরীক্ষার হলে শিক্ষকদের অযাচিত কর্মকাণ্ড থেকে মুক্তি চাই। আরিফুল কাদের 

পরীক্ষার হলে শিক্ষকদের জন্য শিক্ষার্থীরা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। পরীক্ষা শুরু হতে না হতে দায়িত্বরত শিক্ষকদের অযাচিত কর্মকাণ্ড শুরু হয়। পরীক্ষা চলাকালীন তারা কখনো ফেসবুক ব্রাউজিং করেন, কখনো ইউটিউব, কখনো বা অন্য কোনো সামাজিক মাধ্যম। আর সে সব মাধ্যমের কোনো বার্তা দেখে অনেক সময় তারা অট্টহাসি হাসেন, কখনো বা এসব বিষয় নিয়ে তারা উচ্চবাক্যে কথা বলে থাকেন। অনেক সময় মিনিটের পর মিনিট তাদের মোবাইলে বার্তা আসতে থাকে। এসব বার্তার কারণে কিছুক্ষণ পর পরই মোবাইলে টংটং আওয়াজ হয়।  আবার অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক পরীক্ষার হলে এসে তার পারিবারিক গালগল্পে মজে থাকেন।  কখনো বা তারা তাদের বংশ পরিচয়, তাদের কষ্টের কথা, অমুকের জীবনী, তমুকের জীবনী ইত্যাদি অযাচিত কর্মকাণ্ডের আলাপ আলোচনা করে থাকেন। পরীক্ষা চলাকালীন পরীক্ষার বিষয়বস্তু ব্যতিত অন্যকোন বিষয়ে আলাপ আলোচনা পুরোপুরি অযৌক্তিক ও অযাচিত। এ সমস্ত কর্মকাণ্ডের জন্য পরীক্ষার্থীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্যার সম্মুখীন হয়, যদিও সম্মানের স্বার্থে তারা  চুপ থাকে। তাই পরীক্ষার হলে এ সমস্ত অযাচিত ও অযৌক্তিক কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যথাসম্ভব পরীক্ষার হলে মোবাইল ও অন্যান্য অনলাইন-অফলাইন ভিত্তিক ডিভাইস নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি পরীক্ষার হলে পরীক্ষা সংক্রান্ত বিষয় ব্যতিত যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!