বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

ইকরাম আকাশের গুচ্ছ কবিতা

Author

ইকরামুল হক শাহ , সরকারি কমার্স কলেজ

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫ পাঠ: ৩৭ বার

ইকরাম আকাশের গুচ্ছ কবিতা

ইকরাম আকাশের কবিতার অনুভূতি যা বিচ্যুত সমাজ, উপহাস ও ভালো মানুষের ছায়া প্রতিফলিত।

(১)
বিচ্যুত সমাজ

বিচ্যুত সমাজে আমার বাস
অহেতুক বিড়ম্বনায় তৈরী ফ্যাসাদ
আমাকে বারংবার পায়;
ছুটন্ত দিকপালের হাওয়ার ক্ষণ গণনায়
আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়।

(২)
উপহাসের প্রতিচ্ছবি

নীরবতা যেখানে ধ্রুব-সত্যতা ধারণ করে
চিৎকারসমূহের ব্যাভিচার মাথা নাড়া দেয়;
অকৃতজ্ঞ লোকেরা নির্বাহী আদেশে যেনো-
ফুঁসে ফেটে উঠে, যেসময় আশ্রিত ছিলো সে।
বুকভাঙ্গা ক্রন্দনরত অভিনয়ের মুখাবয়ব
এখন উপহাসের প্রতিচ্ছবি।

এই লজ্জা এখন আমরা কোথায় রাখি!

(৩)
ভালো মানুষের ছায়াতলে

বিপথে কাটানো মূহুর্তসকল প্রতিচ্ছবি হয়ে
ভেষে উঠে মানসপটে;কতটা হিংস্রতা ছিলো হৃদয়মাঝে ?
অজস্র মানুষের কষ্টের ভীত নাড়া দিতে উত্থানের গল্প
আর শুনবেই বা কে ?
স্মৃতি হারানো প্রতিটি মূহুর্ত স্থায়ীত্ব গড়ে নিয়েছে
জানোয়ার রূপি ভালো মানুষের ছায়াতলে।

লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ডেইলি সত্য পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!