বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

কবিতা : প্রত্যুত্তর

Author

ইকরামুল হক শাহ , সরকারি কমার্স কলেজ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ পাঠ: ৫৯ বার

কবিতা: প্রত্যুত্তর
লেখকঃ ইকরাম আকাশ

আকুলতার প্রতীক্ষা যেন নির্ভীক মনোভাব
স্মরণে রাখা দীর্ঘশ্বাসগুলোতেই বসবাস,
কথিত লোকপ্রিয় মানুষ হয়ে উচ্ছ্বাসা কত –
বিস্তীর্ণ এই সমাজে আড়ালে তোমরা পরিত্যক্ত।

সহ্য ক্ষমতার পাল্লা ভারী করে দুনিয়াবি কামাও
পরকালের ইশারা না বুঝে ইহকালও হারাও !
অন্যের আকুলতায় নিজেকে সাধু বানাও
অবিচারের পাহাড় ডিঙ্গিয়ে নিজেদের ঢোল পেটাও !

সাধারণেরা ভুক্তভোগী খোদা দেখছেন সব-
ন্যায্যতার ভিত্তি খর্ব করে, করছো তোমরা উল্লাস জয়।
দীর্ঘশ্বাসের মর্ম বুঝবে না, বুঝবে যেদিন পুড়বে সব
কাল হাশরে জমা হিসেবে খোদাই দিবেন প্রত্যুত্তর।

বি.দ্র: কবিতাটি মূলত আধুনিক রীতিতে মুক্ত ছন্দে লিখা ( মুক্ত অক্ষরবৃত্ত ছন্দ ও কিছু অংশ মাত্রাবৃত্ত ছন্দে লিখা ) । তবে এটিকে কবিতা না বলেও মুক্তগদ্য বলা যেতে পারে।

লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ মার্চ ২০২৬ তারিখে jagonews24 পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!