এবারের ঈদ হোক উদারতা আর সহমর্মিতায় ভরা।

শোনা যাচ্ছে পবিত্র রমজানের বিদায়ী ঘন্টা। আর মাত্র একদিন। ঈদের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে চতুর্দিক। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের জন্য অনেকের বাড়ি ফেরার তাড়াহুড়ো।
ঈদ আগমনে সবার মনে আনন্দের ধারা বইলেও সে আনন্দের ভাগিদার হতে পারে না অসহায়-দুস্থ শ্রেণির মানুষগণ। তাদের অনেকের সামর্থ্য থাকে না নিজের বাচ্চা-কাচ্চার জন্য একটি নতুন পোশাক কেনার, সেখানে তার নিজের কথা আর নাই বা বলি! অনেকের পোশাক তো দূরে থাক, ঈদের দিন দুমুঠো ভাল খাবার জোটাতেও রীতিমতো হিসশিম খেতে হয়। এসকল মানুষের জন্য আমরা কি চায়লে কিছু করতে পারি না? অবশ্যই পারি!
আপনার আমার একটু সহমর্মিতায় পারে এসব মানুষের মুখে হাসি ফোটাতে। দেখা যায়, আপনার আমার বেশ-কয়েকটি নতুন পোশাক থাকা সত্তেও আমরা আবার কিনছি অথবা প্রয়োজন ব্যতিরকে অনেক বেশি ই কিনছি। ভাবুন তো, আপনার যদি একটা পোশাকের টাকা দিয়ে এদের কাউকে একটি নতুন পোশাক বা কিছু ঈদ সামগ্রী উপহার দিতে পারেন তাহলে তার ঈদ আনন্দ টা হতো দেখার মতই।
অতএব, আসুন এই ঈদে আমরা পাশে থাকি অসহায় হতদরিদ্র মানুষের। হাত বাড়িয়ে দেই সহমর্মিতার, ভাগাভাগি করে নিই ঈদের আনন্দ, হাসি ফোটায় ওদের মুখে।
আপনি একজনের মুখে ঈদ আনন্দের হাসি ফুটিয়ে যে প্রশান্তি অন্তরে অনুভব করবেন তা হবে অতুলনীয় ও অপার্থিব।
নোমান হোসাইন অনি
ইসলামী বিশ্ববিদ্যালয়

