হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ জীবন

অ্যাই! টাকা দে। নইলে………! ট্রেনের ঝিকঝিক আর ইঞ্জিনের হুইশেলের মতো রেলপথের যাত্রীদের এটি যেন চিরচেনা বাক্য। হ্যাঁ, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের কথা বলছি। রাস্তাঘাট, বাস, ট্রেনে হিজড়াদের টাকা তোলা নতুন কিছু নয়। কিন্তু এই টাকা তোলা বর্তমানে চাঁদাবাজিতে পরিণত করেছে হিজড়া সম্প্রদায়। গত শুক্রবার আমি রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে কপোতাক্ষ ট্রেনে ভ্রমণ করি। যাত্রাপথে ট্রেনের বগিতে হিজড়াদের চাঁদাবাজি শুরু হয়। কেউ চাঁদা দিতে অপারগতা জানালে নানারকম অশ্লীল অঙ্গভঙ্গি আর বাবা-মা উল্লেখপূর্বক কুরূচিশীল কথা বললেও বগির গার্ড ও পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে ছিলেন। ট্রেনের বগির ভেতরে এইরূপ জোরপূর্বক চাঁদা আদায়ের অনুমতি কি রেল কর্তৃপক্ষ দিয়েছেন? যদি তা না হয়, তবে রেলপথের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


