বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

‘কৃত্তিম আলোর নিচে বিবর্ণ বন্ধন’

Author

মোঃ রবিউস সানি জোহা , Islamic University

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ পাঠ: ৬৪ বার

আজকের দিনে আমাদের চারপাশ আলোকোজ্জ্বল—নিয়ন আলো, মোবাইলের স্ক্রিন, বিজ্ঞাপনের ঝলকানি আর সোশ্যাল মিডিয়ার উজ্জ্বল মুখচ্ছবি। এত আলোয়ও যেন কোথায় এক অন্ধকার লুকিয়ে আছে—সম্পর্কের অন্ধকার। মানুষ হয়তো একসাথে বসবাস করছে, কিন্তু তারা একে অপরের কাছে নেই।

বছর দশেক আগেও দুপুরবেলা বারান্দায় বসে প্রতিবেশীর সঙ্গে গল্প করা ছিল স্বাভাবিক। আজ আমরা বারান্দা ছেড়ে সোফায়, আর গল্পের জায়গা দখল করেছে স্ক্রল। এক টুকরো ভালোলাগা কিংবা মন খারাপের সময়টুকু ভাগ করে নেওয়ার মতো মানুষ এখন অনেকের জীবনেই নেই। প্রযুক্তি আমাদের দিয়েছে গতির ছোঁয়া, কিন্তু কেড়ে নিয়েছে মনের ধৈর্য। ইনবক্সে হাজারো কথার ভিড়ে হারিয়ে যাচ্ছে আন্তরিকতার সুর। সহজে কথা বলা শিখেছি আমরা, কিন্তু গভীরভাবে কথা শোনার মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। বন্ধুত্ব এখন “সাজানো ফ্রেমের ছবি”, যেখানে ফিল্টার থাকে, কিন্তু অনুভব থাকে না। ভালোবাসা এখন ‘রিলেশনশিপ স্ট্যাটাস’, যেখানে স্থায়িত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনসম্মুখে প্রকাশ।এই কৃত্রিম আলোর যুগে আমাদের দরকার কিছু “মানবিক ছায়া”—যেখানে প্রযুক্তি পাশে থাকবে, কিন্তু সম্পর্কের মূল ভিত্তি হবে শ্রদ্ধা, বিশ্বাস ও সময় দেওয়া। দরকার এমন বন্ধু বা সঙ্গী, যাকে দেখে বলার প্রয়োজন নেই, “আমি একা”, কারণ সে বুঝে নিতে পারবে না বলা কথাগুলিও।
তাই আসুন, আমরা যেন ভুলে না যাই—মানুষের হৃদয়েও চার্জ লাগে, ভালোবাসার ব্যাটারিও ফুরিয়ে যেতে পারে। সময় থাকতেই সম্পর্কের দিকে ফিরে তাকাই। সকল কৃত্তিমতাকে পরিহার করে মানবিক সম্পর্ক ও বন্ধুত্বের বন্ধন গড়ে তুলি।

লেখক: সাধারণ সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!