বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পর্যটকদের ভোগান্তি দূর করুন

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯ পাঠ: ১২৬ বার

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় বাংলাদেশ। ভৌগোলিক কারণে আমাদের দেশে অনেক পর্যটনকেন্দ্র রয়েছে যা দেখতে আসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ রেলস্টেশন, বাসস্টান্ড বা এলাকার নামফলক শুধুমাত্র বাংলায় উল্লেখ থাকার জন্য আমাদের দেশে ভ্রমণ করতে এসে তারা জানেনই না যে বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন। আবার যোগাযোগের জন্য অন্যতম প্রিয় ও সহজপন্থা রেলপথ। কিন্তু প্রায় সকল রেলস্টেশনে ট্রেন আসা বা ছাড়ার ঘোষণা করা হয় কেবলমাত্র বাংলায়। যার জন্য চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় ভ্রমণপিপাসু বিদেশী অতিথিদের। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো উপর্যুক্ত ভোগান্তি বিবেচনা করে নামফলকে বা সাইনবোর্ডগুলোতে এবং রেলস্টেশনের ঘোষণা প্রদানের সময় বাংলার পাশাপাশি ইংরেজির ব্যবহার করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ।
এই লেখাটি ১৪ জানুয়ারি ২০১৯ তারিখে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!