বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বদলে দিন অভ্যাসের ব্যাকরণ

Author

মোছাঃ ইসমা খাতুন , ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬ পাঠ: ৬১ বার

বদলে দিন অভ্যাসের ব্যাকরণ:

‘স্বাস্থ্যই সম্পদ’ কথাটির সাথে আমরা পরিচিত হলেও আমাদের অভ্যাসের দিকে তাকালে কথাটি মূল্যহীন বলেই মনে হয়। কেননা বর্তমান সময়ে আধুনিক জীবনযাত্রায় আমরা যে পরিবেশ ও অভ্যাসকে স্বাভাবিক হিসেবে গড়ে তুলেছি তা সুস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। বর্তমান সময়ে প্রায় সকল বয়সের মানুষের মধ্যে স্কিন টাইম জনিত ডিজিটাল আসক্তি, অনিয়মিত ঘুম, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, পরিশ্রমহীন জীবনযাপন প্রবলভাবে লক্ষ করা যায়। এ সকল ক্ষেত্রগুলো আমাদের জীবনকে এতটাই ব্যস্তময় করে তুলেছে যে আজ আমরা স্বাস্থ্যকর স্বাভাবিক জীবনযাত্রাকে হারিয়ে ফেলছি। আজ আমাদের সকালটা শুরু হয় দিনের প্রায় মধ্যভাগে, ঘুম থেকে উঠেই মারণাস্ত্র চিনিযুক্ত চা, সারাদিন ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অবিরত মোবাইল স্কিন টাইম আর রাতের শেষ ভাগে ঘুম। আমাদের অসচেতনতার কারনেই এই অভ্যাসগুলো আমাদের জীবনের ব্যস্তময় অংশ হয়ে উঠেছে। যা চলতে থাকলে মানবসমাজকে শারীরিক ও মানসিক বিকারগ্রস্ত ও পঙ্গু হতে সময় লাগবে না। এমতাবস্থায় আমাদের অভ্যাস পরিবর্তন করা এখন সময়ের দাবি। সুস্থ দেহ ও সুন্দর মন গড়ে তুলতে চাই পুষ্টিকর খাবার গ্রহণ, সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম, প্রকৃতির বাতাস, সূর্যের আলো, মাটির সাথে একাত্ন হওয়া এবং পর্যাপ্ত হাঁটা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা। আমি মনে করি, অভ্যাস আমাদের জীবনের অদৃশ্য স্থপতি। তাই নিজের জীবনকে সুন্দর করতে হলে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরী।
লেখক: কার্যনির্বাহী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!