শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঠনঠনিয়া বাসস্ট্যান্ড

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ৭ মে ২০২৬ পাঠ: ৪৭ বার


বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড। এখান থেকে প্রতিদিন দূরপাল্লার অনেক বাস ছেড়ে যায়। বর্তমানে বাসস্ট্যান্ডটি শহরবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্ট্যান্ডের রাস্তায় হাসপাতাল, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস, কলেজ ও মাদরাসা আছে। যে রাস্তায় বাস চলাচল করে সেটি দুই লেন-বিশিষ্ট। এতে শহরের সাতমাথা থেকে বনানী পর্যন্ত যানজট লেগেই থাকে। শ্রমজীবী, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারী সবাই চরম ভোগান্তিতে পড়েন। সাধারণত বাসস্ট্যান্ডের জন্য চার লেনের রাস্তা নিরাপদ ও উপযোগী বলে বিবেচিত হয়। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাসস্ট্যান্ডটি শহরের বাইরে ও প্রশস্ত স্থানে স্থানান্তর করা যেতে পারে। গণপরিবহনের জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন বৃহত্তর স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!