শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

​জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ২৪ মে ২০২৬ পাঠ: ২২ বার

বগুড়া জেলার ১২০০ শয্যাবিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক রোগী চিকিৎসকের সাক্ষাৎ পান না। জরুরি বিভাগেও প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। হাসপাতালের ভেতরে দালালচক্রের দৌরাত্ম্য এখন চরমে। জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর পর্যন্ত রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। সরকারি ওষুধ পর্যাপ্ত থাকার কথা থাকলেও রোগীদের অধিকাংশ সময় বাইরে থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি অত্যন্ত নাজুক। ওয়ার্ডগুলোতে দুর্গন্ধ এবং অপরিচ্ছন্ন পরিবেশে সুস্থ মানুষেরও অসুস্থ হওয়ার উপক্রম হয়। ট্রলি বা স্ট্রেচার পেতেও রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অথবা বাড়তি টাকা খরচ করতে হয়। অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়, যা নিম্ন আয়ের মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা। এ অবস্থায়, হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর তদারকি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!