স্বরচিত কবিতা: পাহাড়ে মেঘমিলনে
“পাহাড়ে মেঘমিলনে”
আজ আকাশে মেঘ করেছে
মনের হতাশ ঝরবে বলে,
বৃষ্টি বাদল গল্প লেখে
আমার ঝরা মন খারাপের।
পাহাড় যেথায় মিশে মেঘে
কাব্য হবে সেখানেতে,
বৃষ্টির নামার আগ বাতাসে
মাখবো হাওয়া শরীর জুড়ে।
ঘর সাজাবো তোমার তরে
থাকবো সেথায় মন ফাগুনে।
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
